সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

ভাসানী বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘শিক্ষা সমাপনী উৎসব’ শুরু

  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৭৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘দূর হোক সব শূন্যতা, বন্ধুত্বে আসুক পূর্ণতা’ স্লোগানকে সামনে রেখে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের (পূর্ণতা-১৫) শিক্ষার্থীদের ৩ দিনব্যাপী ‘শিক্ষা সমাপনী উৎসব’ শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন মঙ্গলবার দুপুরে একাডেমিক ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন।

এরপর শিক্ষা সমাপনী অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক শিক্ষার্থী প্রতীক গুণের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা পুরো ক্যম্পাস প্রদক্ষিণ করে।

এতে বিশ্ববিদ্যালয়ের কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ, প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ সকল বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তিন দিনব্যাপী উৎসবের ১ম দিন ২২ নভেম্বর আনন্দ শোভাযাত্রা, রং খেলা, ফটো সেশন, ফানুস উড়ানো ও আতশবাজি, গ্রান্ড ডিনার ও এতিম খানায় খাওয়ানো, ২৩ নভেম্বর ক্যাম্পাসে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও সকল বিভাগের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৪ নভেম্বর অ্যাশেজ, সহজিয়া ও এমবিএমসি ব্যান্ডের অংশগ্রহণে কনসার্টের আয়োজন করা হয়। শিক্ষা সমাপনী উৎসব উদযাপন উপলক্ষে শিক্ষার্থীরা সারাদিনই ক্যাম্পাসে রং খেলা, আনন্দ উচ্ছাস ও হৈ-হুল্লর মেতে থাকে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme