সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৫০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : নানা কর্মসূচির মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ মোকাদ্দেছ আলী।

পরে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে মোনাজাত করেন এবং প্রশাসনিক ভবনের সামনে কেক কাটেন। এছাড়া বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সব কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অফিসার্স অ্যাসোসিয়েশন, ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতি ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ১২ অক্টোবর তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme