সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভুঞাপুরে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির ভোগান্তিতে যাত্রীরা

  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৭০৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভুঞাপুর : নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে অঘোষিত কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা।

সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ভূঞাপুর উপজেলা  থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলরত সকল প্রকার যানবাহন চালানো বন্ধ রাখেন তারা। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

কর্মবিরতি পালনরত শ্রমিকরা জানান, নতুন সড়ক আইনের অনেকগুলো বিষয় সংস্কার না করলে তারা পরিবহন সেক্টরে কাজ করবেন না। বিশাল অংকের জরিমানা, শাস্তি আর অপমানজনক ঘাতক শব্দ মাথায় নিয়ে গাড়ী চালাবেন না।

আপত্তিকর বিষয়গুলোর সংস্কার দাবি করেন তারা।ভোগান্তির শিকার যাত্রীরা বলেন, যাত্রীদের জিম্মি করে এভাবে অঘোষিতভাবে কর্মবিরতি পালন করা উচিত নয়। আগে থেকে ঘোষণা দিলে তারা বিকল্প ব্যবস্থা করতে পারতেন। এ বিষয়ে কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন জানান, শ্রমিকদের এ কর্মবিরতির সাথে ইউনিয়নের কোনো সম্পর্ক নেই। আমাদের এ ধরনের কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। আগামী ২১ তারিখের দিকে কেন্দ্রীয়ভাবে একটি বৈঠক হবার কথা। তার আগে কোনো কর্মসূচি পালন করা হবে না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme