সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভুঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ডাক্তার না পেয়ে রাস্তায় সন্তান প্রসব

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৮৫৯ বার দেখা হয়েছে।

টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডাক্তার না পেয়ে ফেরার পথে স্বাস্থ্যকমপ্লেক্স চত্বর থেকে ১’শ গজ দুরে রাস্তায় খোলা আকাশের নিচে সন্তান প্রসব করেছে এক প্রসুতি। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ ঘটনাটি ঘটে।

প্রসুতির পরিবার জানান, ভোর রাতে প্রসুতির প্রসব ব্যথা উঠে। পরে গুরুতর অবস্থায় ভ্যান যোগে ভুঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কোন ডাক্তার-নার্স না পেয়ে অন্যত্র সেবা পাওয়ার উদ্যেশে হাসপাতাল থেকে বেড়িয়ে আসে। হাসপাতাল চত্বর পার হয়ে থানা মোড়ে আসলেই পথিমধ্যে খোলা আকাশের নিচে সন্তান প্রসব করে। যা খুবই দুঃখ জনক।

ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৌফিক এলাহি জানান, আমি শুনেছি যে এরকম একজন প্রসুতি রোগী এসেছিল। কিন্তু ঐ সময় কর্তব্যরত মেডিকেল এসিষ্ট্যান্ট ওয়াশরুমে ছিল। তাই কাউকে না পেয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme