সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরের অর্জুনা ইউপি চেয়ারম্যানের ভাতিজা ইয়াবাসহ গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৭৬২ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার ভূঞাপুর : ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লার ভাতিজা আবির মোল্লাকে ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করেন। আদালত তাকে জেল-হাজতে প্রেরণের নিদের্শ দেন।

সোমবার (৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ভুয়াপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে জনগণের উপস্থিতিতে তাকে আটক করেন। পরে তার মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আবির মোল্লা উপজেলার অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লার ভাতিজা ও গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামাদ মোল্লার ছেলে।

গ্রেফতারকৃত আবির মোল্লার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) তাকে আদালতে প্রেরণ করেন। ভুয়াপুর থানার এস আই টিটু চৌধুরী গ্রেফতার হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme