সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরের বাউল শিল্পী পলাশ পেলেন বিভাগীয় পুরস্কার

  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ৭০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর: জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে লড়াই করে লোকসংগীতে দ্বিতীয় স্থান অর্জন করেছে ভূঞাপুরের বাউল শিল্পী পলাশ চন্দ্র শীল ওরফে বাউল পলাশ। সে বর্তমানে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের অনার্সের চতুর্থ বর্ষের ছাত্র।

সম্প্রতি ঢাকার আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড.দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব সোহরাব হোসাইন।
বাউল পলাশ ছোট বেলা থেকে তার মা-বাবার অনুপ্রেরণায় গান শেখার উৎসাহ পান। এরপর সংগীত শিল্পী আবুল কালাম আজাদের কাছ থেকে সংগীতে হাতেখড়ি তার। বর্তমানে বাউল সফি মন্ডলের কাছে লোকসংগীতের উপর তালিম নিচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme