সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১১ জনকে ২০ দিনের কারাদণ্ড

  • আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৮৭১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১১ জনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে উপজেলার জগৎপুড়া এলাকায় র‍্যাব-১২ সিপিসি-৩ এ অভিযান চালায়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান।

দন্ডপ্রাপ্তরা হলেন, এনামুল হক, ছানা, ওয়াসিম খান, ইমতিয়াজ, নুরুল ইসলাম, ছালাম সরকার, জাহাঙ্গীর আলম, হাফিজুর, আপেল, আরমান খান ও বিল্পব হোসেন। এসময় ৫টি ভেকু মেশিন, ৪টি ট্রাক ও ৪৭ হাজার টাকা জব্দ করা হয়।

ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল ভূঞাপুরের জগৎপুড়া এলাকায় অভিযান চালায়। এসময় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় ১১ জনকে আটক করা হয়ে। পরে উপজেল নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান তাদের ২০ দিন করে কারাদণ্ড প্রদান করেন। এসময় ৫টি ভেকু মেশিন, ৪টি ট্রাক ও ৪৭ হাজার টাকা জব্দ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme