সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে এমপি ছোট মনিরের করোনা মুক্তি কামনায় দোয়া

  • আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১৮ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার ভূঞাপুর : টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাংসদ ছোট মনির এর করোনাভাইরাস মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে ভূঞাপুর প্রেসক্লাব।
 মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলা প্রেসক্লার কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিকের সভাপতিত্বে দোয়া মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আলীম আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রবীণ সাংবাদিক বদিউজ্জামান খান, আখতার হোসেন খান, মো. আতোয়ার রহমান তালুকদার মিন্টু, শফিকুল ইসলাম শাহীন, কামাল হোসেন, ইব্রাহীম ভূইয়া, জুলিয়া পারভেজ, আল-আমিন শোভন, আব্দুল লতিফ তালুকদার, আ: রশিদ তালুকদার, মামুন সরকার,  ফরমান শেখ, কোরবান আলী তালুকদার ,আরিফুজ্জামান তপু, মুহাইমিনুল ইসলাম, আসাদুল ইসলাম, মো. আলমগীর হোসেন, ফুয়াদ হাসান রঞ্জু, খ: মাসুদ রানা, মাহমুদুল হাসান, মো. নাসির উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ছোট মনি তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে জানান ,আমার করোনা পজিটিভ এসেছে। সকলের কাছে দোয়া চাই । আমি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে এসে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme