সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন ওয়ালটন কর্মচারী

  • আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ১৪০৭ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে পৌর ঘাটান্দী এলাকার মৃত মোখলেছ ভূঁইয়ার ছেলে বেল্লাল হোসেন (৪৭)  করোনার উপসর্গ নিয়ে  মৃত্যু হয়েছে।

জানা যায় , মৃত বেল্লাল হোসেন কিডনি ও ডায়াবেটিকস রোগে ভুগছিলেন বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ছয়টা দিকে  নিজ বাড়িতে মারা যান।  তিনি গাজীপুর ওয়ালটন কোম্পানীতে চাকরি করতেন। ১৫ দিন আগে তিনি সর্দি-জ্বর ও কাশি নিয়ে বাড়িতে আসেন।

উপজেলা শাখা ইসলামী ফাউন্ডেশন জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে ইসলামী ফাউন্ডেশন ও ইমাম-মোয়াজ্জিন কল্যাণ পরিষদের লোকজনের সহায়তায় যোহর নামাজের শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দিন আহম্মেদ জানান, মৃত বেল্লাল হোসেন করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা ফলাফল আসলে তারপর বুঝা যাবে সে করোনায় আক্রান্ত ছিল কিনা । আর নতুন আক্রান্ত ৩ জনের নমুনা গত ১৬ জুন সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার তাদের ফলাফল পজেটিভ জানানো হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme