সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুর পেঁয়াজের দোকানে ভ্রাম্যমাণ আদালত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ১১০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর: ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারে বিভিন্ন পেঁয়াজের দোকানে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন পারভীন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসলাম হোসাইন, সহযোগিতা এস আই টিটু, গোবিন্দাসী বাজারের  খুচরা এবং পাইকারি কাঁচা মালের পেঁয়াজের দোকান গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন।

দোকান গুলোতে পেঁয়াজের দাম বেশি রাখার দায়ে  ভোক্তা অধিকার আইনে ৫ দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাসরিন পারভীন বলেন, এ অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।

সরকার সচেতন আছে কোন দোকানদার যাতে পেঁয়াজের দাম বেশি না নিতে পারে এজন্য এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme