সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে গোবিন্দাসী বাজারে গুজবে লবণ মজুদের হিড়িক

  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৯৯৯ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার, ভূঞাপুর: ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারে গুজবে লবণ কিনে মজুদ করার হিড়িক পড়ে গেছে। কে বা কাহারা গুজবটি ছড়িয়েছে তাহার সুর্নিদিষ্ট কোন প্রমান পাওয়া যায়নি।মঙ্গলবার (১৯নভেম্বর) সরেজমিনে গোবিন্দাসী বাজার দেখা গেছে, লবন কেনার জন্য দোকানে দোকানে উপড়ে পড়ছে ক্রেতারা। প্রতি কেজি লবণ যেখানে ১৫ টাকায় বিক্রি হতো সেই লবণ ক্রেতারা কিনছে ৩০টাকা থেকে ৪০ টাকা দরে।

এতে লাভবান হচ্ছে লবন ব্যবসায়ীরা। লবন বিক্রেতা আলীম বলেন, আমি ছোট দোকানদার দুই বস্তা লবণ ছিল যাহা এক মুহুর্তের মধ্যেই শেষ হয়ে যায়। কে যেন বলেছে লবণের দাম নাকি ৮০ টাকা থেকে ১০০ হবে এই গুজব ছড়িয়ে পড়ার সাথে সাথে ক্রেতারা এসে ১০ থেকে ১৫ কেজি কিনে নিয়ে যাচ্ছে। এস আই কোম্পানির ডিলার  বলেন , লবণের দাম বাড়ার কোন সম্ভাবনা নাই।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাসরীন পারভীন ও সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন এর নেতৃত্বে লবণের ঘাটতি ও বাড়তি মূল্যের ওপর গুজবে কান না দিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাজার পরিদর্শন করেন। গুজবে কান দিয়ে প্রয়োজনের বেশি লবণ বিক্রি ও না কিনতে বিক্রেতা ও ক্রেতাদেরকে আহবান জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme