সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে চতুর্থ করোনা রোগি সনাক্ত।।আতঙ্কে এলাকাবাসী

  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৮৭২ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার ভূঞাপুর : আইইডিসিআরের রাতের রিপোর্টে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে চতুর্থ ব্যক্তির করোনা পজেটিভ ধরা পড়েছে। ফলে আক্রান্ত চার ব্যক্তির বাড়ি সহ দুই গ্রামকে লকডাউন ঘোষণা করেছে প্রসাশন।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তিন জন নারায়ণগঞ্জ ও একজন ঢাকায় থাকতেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মহী উদ্দিন আহমেদ জানান, করোনা পরীক্ষায় চার জনের পজেটিভ রিপোর্ট এসেছে। তাদের চারজনকেই ময়মনসিংহ এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানো  হয়েছে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন পারভীন জানান, জিগাতলা ও সাফলকুড়া গ্রামের চার ব্যক্তির করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তাদের চিকিৎসার জন্য ময়মনসিংহ এস কে হাসপাতালে আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে।

তাদের দুই গ্রাম লকডাউন করা হয়েছে। দুই গ্রামের মানুষ অন্যত্র যেতে পারবে না কেউ ঢুকতে পারবেনা। আর যদি কেউ আইন অমান্য করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম জানান, যে চার জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে , তাদের ১ জনের বয়স ২২, আরেক জনের বয়স ২৫ , আরেক জনের বয়স ২৫, অন্য একজনের বয়স ৪০।

আমরা শোনচ্ছিলাম করোনা শুধু  বৃদ্ধ  লোকদের জন্যে বেশি ঝুকিপূর্ণ  কিন্তু দেখা যাচ্ছে  যুবক বৃদ্ধ কেউ এই মহামারী করোনা ভাইরাস সংক্রমণ থেকে  মুক্ত নয়। তাই সকলে নিজ দায়িত্ব থেকে সতর্ক থাকুন এবং ঘরে থাকুক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme