সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে বড় ভাইয়ের মৃত্যু

  • আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুর শহীদ জিয়া মহিলা কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূরুল আমিন (৫৮) রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার গুলশান-২ এলাকায় রাস্তা পারাপারের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুর সংবাদ শুনে বড় ভাই আবুল হোসেন (৭০) সন্ধ্যায় সেও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বড় ভাই আবুল হোসেন সরিষাবাড়ির তারাকান্দি যমুনা ফার্টিলাইজার কোম্পানীর কর্মকর্তা ছিলেন।

শহীদ জিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. আবু সাদত বিপলু জানান, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূরুল আমিন ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিকের জীববিজ্ঞান পরীক্ষার প্রধান পরীক্ষক নিযুক্ত হওয়ায় প্রশিক্ষণের জন্য শুক্রবার (০৮ সেপ্টেম্বর) স্বপরিবারের ঢাকায় যান। রাতে বড় ভাই আবুল হোসেনের বাসায় অবস্থান করে রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে শিক্ষা বোর্ডে যাওয়ার উদ্দ্যেশে বাসা থেকে বের হয়। গুলশান-২ এলাকায় রাস্তা পারাপারের সময় হৃদরোগে আক্রান্ত হয়। পরে পথচারীরা তাকে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বড় ভাই আবুল হোসেন অসুস্থ থাকায় তাকে মৃতুর সংবাদ জানানো হয়নি। সন্ধ্যায় তার ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে সেও হৃদরোগে আক্রান্ত হয়। পরবর্তীতে তাকে গুলশানের ইউনিক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভূঞাপুরের চর নিকলা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে নিজ গ্রাম উপজেলার চর নিকলা সামাজিক কবরস্থানে দুই ভাইকে দাফন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme