সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে জাতীয় ভোটার দিবস পালন

  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে “তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে”- এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। রবিবার (২ মার্চ) সকালে ভূঞাপুর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালন করা হয়।


সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো তারিকুল ইসলামের নেতৃত্বে ভূঞাপুর নির্বাচন অফিসের সামনে থেকে র‌্যালী বের হয়ে, প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাচন অফিসের সামনে এসে শেষ হয়। উপজেলা নির্বাচন অফিসার মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলাম।

এসময় জনগণের ভোটের অধিকার নিশ্চিতের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, সমাজসেবা অফিসার নাজমুল হাসান, বীর মুক্তি যোদ্ধা চাঁদ মিঞা, অধ্যাপক এস এম জাহিদুল ইসলাম মোস্তফা প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme