সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে টাইলসের দোকানে চুরি, ল্যাপটপসহ নগদ টাকা লুটপাট 

  • আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে এক টাইলস ও সেনেটারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আয়রা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময়ে ভূঞাপুর-এলেঙ্গা সড়কের ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দী এলাকায় ওই দোকানে এই চুরি ঘটনা ঘটে।
আয়রা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম বলেন, গত শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান। শনিবার সকালে দোকানে এসে দেখতে পান পেছনের স্টীলের দরজা কাটা ও টেবিলের আসবাবপত্র এলোমেলো। পরে দেখেন দেড় লাখ টাকার ল্যাপটপ, ক্যাশে থাকা ৬৫ হাজার টাকা, ৪০ হাজার টাকা দামের মোবাইলসহ দোকানের ৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
তিনি আরও জানান, পরে ভূঞাপুর থানা পুলিশকে অবগত করলে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এই চুরির ঘটনায় সবমিলিয়ে কমপক্ষে ১০ থেকে ১২ লাখ টাকা লুট করা হয়েছে বলে তার দাবি।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme