সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ১১৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুরে : টাঙ্গাইলের ভূঞাপুর থানা পুলিশ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে কৌশলে রাখা তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকুতরা হলো, রংপুরের হাজির হাট এলাকার হুজুর আলীর ছেলে আশরাফ আলী (৩০), কালিহাতি উপজেলার রাজাবাড়ি এলাকার মুক্তার হোসেনের ছেলে সুমন (২৬) ও গোপালপুর উপজেলার বেলুয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে হাবিব (২০)।

তারা ভূঞাপুর ও গোপালপুর সহ বিভিন্ন উপজেলা শহরে বালুর ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিত্বে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতুর সড়কের উপজেলার পাটিতাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতুর সড়কের পাটিতাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়।

এ সময় বালু নেওয়ার একটি পিকআপ ভ্যানে ভেতর তল্লাশী চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে এ বভ্যসার সাথে জড়িত পিকআপ চালক সুমন এবং মাদক ব্যবসায়ী হাবিব ও আশরাফ আলীকে গ্রেফতার করা হয়।

তারা স্থানীয় মাটিকাটা গ্রামের মাজেদ ও শান্তর কাছে এ গাঁজা সরবরাহ করতে গিয়েছিলেন বলে জানায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme