সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে নব নির্বাচিত উপজেলা জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় ও ভিক্ষুকদের মাঝে গরু ও ছাগল বিতরণ

  • আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাথে জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন কর্মকর্তাদের সাথে মত বিনিময়সভা সোমবার (১ জুলাই) উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম,ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আফরিন খান। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার, বীর মুক্তিযোদ্ধা এম. এ মজিদ মিঞা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সোবহান, ওসি তদন্ত মো. আনোয়ার হোসেন, আ’লীগ নেতা মো.নূরুল ইসলাম মোহন, তাহেরুল ইসলাম তোতা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এর আগে ভূঞাপুরে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১ জুলাই) উপজেলা অডিটরিয়ামে ভিক্ষুকদের মাঝে গরু ও ছাগল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.মামুনুর রশীদের সভাপতিত্বে ৯ জন ভিক্ষুকের মাঝে ৪ টি গরু এবং ১৫ টি ছাগল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা.নার্গিস বেগম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা এম. এ মজিদ মিঞা, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আফরিন খান, থানা আ’লীগ নেতা মো.নূরুল ইসলাম মোহন, তাহেরুল ইসলাম তোতা, প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme