সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহের এডভোকেসী সভা

  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৯৩৭ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার, ভূঞাপুর: “পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি” এই স্লোগানকে সামনে রেখে ভূঞাপুরে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এডভোকেসী সভা ও প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম জমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা আব্দুল গফুর, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম মিয়া, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল প্রমুখ।

আগামী ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দেশ ব্যাপি পরিবার পরিকল্পনার সুফল সম্পর্কে প্রচার ও সেবা কার্যক্রম চলবে বলে জানানো হয় ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme