সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে পরিমাপে কম দেয়ায় পেট্রোল পাম্প মালিককে জরিমানা

  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৮৭ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক :
টাঙ্গাইলের ভূঞাপুরে পরিমাপে কম দেয়ায় ভাই-বন্ধু ফিলিং স্টেশনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টিতে তেলাপোকা ও মাছি থাকায় দুই মিষ্টির দোকান মালিককে আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার দুপুরে উপজেলার বাহাদিপুর ও গোবিন্দাসী এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, উপজেলার ভাই-বন্ধু ফিলিং স্টেশন পরিমাপে তেল কম দেয়ার অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতি ৫ লিটার অকটেনে ১৪০ মিলিলিটার কম দেয়ার বিষয়টি পরিলক্ষিত হয়। পরে পেট্রোল পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও গোবিন্দাসী বাজারে প্রদীপ ও শ্যামলের মিষ্টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টি তেলা ও মাছি পাওয়ায়া দুই দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme