সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে পাঁচ ইভটিজিংকারীর দন্ড

  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৯০৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : ভূঞাপুরে পাঁচ ইভটিজিংকারীর দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট ঝোটন চন্দ মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে মেয়েদের উত্ত্যক্ত করার অপরাধে বিভিন্ন অংকের অর্থদন্ড প্রদান করেন। অনাদায়ে কারাদন্ড প্রদান করার নির্দেশ দেয়া হয়।

দন্ড প্রাপ্তরা হলো, গোপালপুর উপজেলার নারুচী গ্রামের রকিবুল হোসেনের ছেলে শাকিল হোসেন (১৫), টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের জাফরের ছেলে মো. সুমন (১৬), সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মানিক (১৫), ভূঞাপুর উপজেলার আগতেরিল্যা গ্রামের শাহানশার ছেলে আল আমিন (১৬) একই উপজেলার অর্জুনা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. মানিক হোসেন (১৪)।

জানা যায়, উপজেলার আগতেরিল্যা গ্রামে বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে মেয়েদের বডি স্প্রে প্রয়োগ করে। সেই সাথে রাস্তায় মেয়েদের অশালীন ভাষায় কথা বার্তা বলে আসছিল।

বিষয়টি স্থানীয়দের নজরে আসলে পুলিশের কল সেন্টার ৯৯৯ এ নাম্বারে ফোন করেন। পরে ৯৯৯ নম্বর থেকে ভূঞাপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচজনকে আটক করে। পরে পুলিশ তাদেরকে দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে হাজির করে।

পজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট ঝোটন চন্দ জানান, রাস্তায় ওই পাচঁজন ইভটিজার মেয়েদেরকে শরীরে বডি স্প্রে দিয়ে উত্ত্যক্তের ঘটনায় তাদের প্রত্যেককে বিভিন্ন অংকে অর্থদন্ড অথবা অনাদায়ে কারাদন্ড প্রদান করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme