সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে পানি উন্নয়ন বোর্ডের ১৫০ কোটি টাকার প্রকল্পের নামে চলছে লুটপাট!

  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ১৩২৫ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার ভূঞাপুর : ভুঞাপুরের অর্জুনা ইউনিয়নে যমুনা নদীর ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডে “একশত পঞ্চাশ কোটি টাকা বরাদ্দে ৬.৩ কিলো মিটার কাজের প্রকল্প হাতে নিয়েছে।
শুরুতেই পানি উন্নয়ন বোর্ডের এক শ্রেণীর অসাধু ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে চলছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি, ব্লক নির্মাণের জন্য এলসি পাথর নির্ধারিত থাকলেও তা ব্যবহার করা হচ্ছে না। নিম্নমানের ঘুতু পাথর ও নিম্নমানের বালি, সিমেন্টের পরিমাণ দেওয়া হচ্ছে অনেক কম। চরম দুর্নীতি দেখা গেছে নদীশাসন কার্যক্রমে।

সরকারিভাবে সারাদেশে বাংলা ড্রেজার কে অবৈধ ঘোষণা করা হলেও এই প্রকল্পে ব্যবহার করা হচ্ছে অর্ধশতাধিক বাংলা ড্রেজার। সরকার অনুমোদিত নদীর ড্রেজিং মেশিন দিয়ে নদী খননের কথা থাকলেও এ প্রকল্পে তা মানা হচ্ছে না।

সরোজমিনে দেখাযায় ভাওয়াল কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান অর্জুনা -জগৎপুরা পয়েন্টে অর্ধশতাধিক অবৈধ বাংলার ড্রেজার দিয়ে নদী খননের কাজ করছেন, কাজের সাথে সংশ্লিষ্ট এলাকার কিছু প্রভাবশালী সুবিধাবাদীদের ভয়ে এলাকার মানুষ প্রতিবাদ করতে পারছেন না।

বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের (SDE) প্রকৌশলী গোলাম ফারোয়ার এর কাছে জানতে চাইলে তিনি বলেন তাদের জন্য নাকি বাংলা ড্রেজার বৈধ, সারাদেশে যখন বাংলা ড্রেজারকে অবৈধ ঘোষণা করা হয়েছে তখন পানি উন্নয়ন বোর্ডের কাছে বাংলা ড্রেজার কিভাবে বৈধ হয় সেটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি এই বৃহৎ কাজটি যেন সঠিক নিয়ম মেনেই করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme