সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে পুঁতে রাখা মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬০০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়ার পরদিন একটি বাড়ির উঠানে মাটির নিচে পুঁতে রাখা মাদ্রাসা শিক্ষক আব্দুল আউয়াল হক(৫৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের জাহানারা বেগমের বাড়ির উঠানে ওই শিক্ষককে পুঁতে রাখা হয়েছিল। নিহত আব্দুল আউয়াল হক সারপলশিয়া গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আহসান উল্লাহ জানান, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে আব্দুল আউয়াল হক বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে তার স্ত্রী সন্দেহভাজন কয়েকজনের নাম উল্লেখ করে কিছু তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতে একই এলাকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।পরে জাহানারা বেগমের বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme