সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনার চরাঞ্চলের গাবসারা ইউনিয়নের ১৮ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওড়না দিয়ে হাত বেঁধে মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে অভিযুক্ত শফিকুল ইসলামকে (৩০) টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ। শফিকুল ইসলাম উপজেলার যমুনার চরাঞ্চলের গাবসারা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। এদিকে শফিকুল ইসলাম দুই সন্তানের জনক।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ওড়না দিয়ে হাত বেঁধে মুখ চেপে ধরে শফিকুল জোরপূর্বক ধর্ষণ করে এবং হাত বেঁধে রেখে পালিয়ে যায়। পরে তার ডাকচিৎকারে তার মা ও বড় বোন এসে ওড়না দিয়ে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে এবং ঘটনার বিস্তারিত জানেন। পরে বিষয়টি তার বাবাকে জানালে তার বাবা, মা ও বড় বোনকে সাথে নিয়ে শফিকুলের বাড়িতে গিয়ে ঘটনা বললে শফিকুলের পরিবারের লোকজন রাতে শফিকুলকে সাথে নিয়ে তাদের বাড়িতে এসে ক্ষমা প্রার্থনা করে এবং উপর্যুক্ত বিচার দিবে বলে আশ্বাস দেয়। পরে বিচার দেয়ার কথা বলে তালবাহানা করতে থাকে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ্ জানান, সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে শফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন ওই প্রতিবন্ধীর বাবা। পরে রাতেই ধর্ষক শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। শফিকুল প্রাথমিকভাবে ওই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) শফিকুলকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme