সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

ভূঞাপুরে প্রবাসীর উপর কিশোর গ্যাংয়ের হামলা, প্রাণনাশের হুমকি

  • আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৫৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে কিশোর গ্যাংয়ের হাতে মারধর ও হামলার শিকার হয়েছেন জাহাঙ্গীর আলম তালুকদার নামে এক প্রবাসী। একই সঙ্গে তার টাকা ছিনতায়ের চেষ্টা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে ওই প্রবাসী দৌঁড়ে একটি বাড়িতে আশ্রয় নিলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান চলে যায় তারা। এ ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলা পৌর শহরের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ের একটি মার্কেটের সামনে এমন ঘটনা ঘটে। প্রবাসী জাহাঙ্গীর আলম তালুকদার পৌরসভার ঘাটান্দি গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে। তিনি সম্প্রতি বাহরাইন থেকে দেশে এসেছেন।

স্থানীয়রা জানায়, হামলার শিকার জাহাঙ্গীর তার ভাতিজাকে নিয়ে তার বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় পুকুরপাড়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের রাস্তা থেকে মোটরসাইকেল সরাতে বলে জাহাঙ্গীর। এনিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এরপর সে প্রাণরক্ষার্থে দৌঁড়ে একটি বাসায় আশ্রয় নিলে সেখানেও হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় গ্যাংয়ের সদস্যরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। আহত জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, মাদরাসা থেকে ভাতিজাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। এসময় কিশোর গ্যাংয়ের সদস্যদের মোটরসাইকেলগুলো রাস্তার উপর থেকে সরিয়ে রাখতে বলি। এতে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে বেশ কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। তিনি আরও জানান, এ সময় আমার কাছে থাকা ৯০ হাজার টাকা ছিনতাই করার চেষ্টা করে। পরে প্রাণ বাঁচাতে দৌঁড়ে একটি বাসায় আশ্রয় নিলে সেখানেও হামলা করে তারা। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, ঘটনাটি শোনার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme