সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে ফণীর ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্ততি সভা ও মাইকিং

  • আপডেট : শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৭২৭ বার দেখা হয়েছে।

অভিজিৎ ঘোষ ভূঞাপুর : ভূঞাপুরে ভারত থেকে ধেয়ে বাংলাদেশের প্রবেশে করে ফণীর আঘাতের হাত থেকে জনসাধারনকে সর্তক করতে শুক্রবার সকাল থেকে মাইকিং করে প্রচারণা করছে উপজেলা প্রশাসন।

সকাল থেকে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে জনগণকে সর্তক থাকতে মাইকিং করা হয়।

এছাড়া বৃহস্পতিবার বিকেলে ফণীর দূর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি সভা করেছে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে তাৎক্ষনিক এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার, অলোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ,

সুশাসনের জন্য নাগরিক-সুজনের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহম্মদ, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর থানার এসআই আব্দুর রহিম, সহকারি কৃষি কর্মকর্তা রাশিদুল ইসলামসহ ফায়ার সার্ভিস কর্মকর্তা, দূর্যোগ কমিটির নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, ফণীর আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি এড়াতে আগাম প্রস্তুতি হিসেবে এলাকায় মাইকিং, কন্টোল রুম খোলা, অ্যাম্বুলেন্স, শুকনো খাবারসহ ভলেন্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme