সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে বণিক সমিতির ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ১১৬৭ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার, ভূঞাপুর: ভূঞাপুর বাজার বণিক সমিতির উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে ভূঞাপুর সরকারি পাইলট মাঠে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-০২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনির। খেলার উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ।

ভুঞাপুর বাজার সমিতির সভাপতি নুরুজ্জামান চকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল হালিম ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ভোলা, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাধারণ সম্পাদক  গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু , উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন , উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল গফুর ও ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম।

ভূঞাপুর বাজার বণিক সমিতির আয়োজনে খেলায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন ক্রীড়া সংস্থা ও ঘাটাইল উপজেলার সিঙ্গুরিয়া ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় নির্ধারিত সময়ে  উভয় দল ২-২ গোলে ড্র করলে খেলা ট্রাইবেকারে গড়ায়। পরে ট্রাইবেকারে গোবিন্দাসী ইউনিয়ন ক্রীড়া সংস্থাকে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে সিংগুরিয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

শেষে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানিসহ উভয় দলকে ট্রফি প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme