সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে বালতির ভিতরে পরে শিশু নিহত

  • আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৮২৯ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার ভূঞাপুর : ভূঞাপুরে পানি ভর্তি বালতিতে পরে স্বর্ণা পাল (১) নামের এক শিশু নিহত হয়েছে।শনিবার (২১ মার্চ) দুপুর ১ টায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়ার পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি ঐ গ্রামের পালপাড়ার অঞ্জনা পালের মেয়ে। নিহত শিশুটির পরিবার জানান, আমরা সবাই কাজে ব্যস্ত ছিলাম। স্বর্না খেলতে খেলতে পানি ভর্তি বালতির কাছে কখন চলে গেছে বুঝতে পারিনি।

কিছুক্ষণ পর দেখি বালতির ভেতর থেকে দিয়ে তার দুটি পা দেখা যাচ্ছে। দৌড়ে গিয়ে আমরা শিশুটিকে বালতি থেকে বের করি। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের মন্ডল জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি শুনলাম বাড়ির সবার অগোচরে মেয়েটি খেলার ছলে পানি ভর্তি বালতিতে পরে যায় ও সেখানেই মারা যায়।এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme