সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

ভূঞাপুরে বালু উত্তোলনের অভিযোগে ১লক্ষ টাকা অর্থদন্ড

  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীর তীরবর্তী চিতুলিয়াপাড়া ও ভালকুটিয়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুইটি স্থান থেকে ৬জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৃথক দুইটি মামলায় ১লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ৭ সেপ্টেম্বর সকালে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে পৃথক দুইটি মামলায় ১লক্ষ টাকা অর্থদন্ড করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ভালকুটিয়া গ্রামের আ: ছাত্তারের ছেলে ছোরমান আলীকে ৫০ হাজার টাকা এবং অপর মামলায় বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলার পূর্বষর্দি গ্রামের কালু লাড়ীর ছেলে নুর ইসলাম, কাঞ্চন মিয়ার ছেলে জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাকের ছেলে মামুন হোসেন, ভূঞাপুর উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে শাহাদত, ছানোয়ার মিয়ার ছেলে রাসেল মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত জানান, যমুনা নদীর তীর থেকে বালু উত্তোনের অভিযোগে পৃথক দুইটি স্থান থেকে ৬জনকে আটক করে পৃথক দুটি মামলায় একজনকে ৫০ হাজার টাকা ও অপর ৫জনকে ৫০ হাজার টাকাসহ মোট ১লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme