সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে বালু দস্যুদের হাত থেকে নিজেদের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২
  • ৭৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বালু দস্যুদের হাত থেকে নিজেদের ভূমি উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জমির মালিকরা।

শনিবার দুপুরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের পাটিতা পাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে দুইশতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে ফেরদৌস, আকবর প্রামানিক, ফিরোজ ফকিরসহ জমির মালিকরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরকারসহ স্থানীয় বালু দস্যুরা দীর্ঘদিন ধরে তাদের জমি জোরপূর্বক দখল করে রেখেছে। প্রতিবাদ করতে গেলে হামলা, পুলিশ দিয়ে হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। আতঙ্কে দিন কাটছে তাদের। বালু দস্যুদের হাত থেকে জমি উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme