সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  • আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৭৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : ভূঞাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলীফ নূর মিনি, থানা অফিসার ইনচার্জ মো.রাশিদুল ইসলাম, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, উপজেলা কৃষকলীগ সম্পাদক মো. হযরত আলী সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

উপজেলার ৬ টি ইউনিয়ন ও পৌরসভার ১ হাজার কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার, ১ হাজার ৪শ কৃষকের প্রত্যেককে ২ কেজি ভূট্টা বীজ ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার,

৫’শকৃষকের প্রত্যেককে ১ কেজি তিল বীজ ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার, ৪’শ কৃষকের প্রত্যেককে ২০ কেজি গম ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার, ১’শকৃষকের প্রত্যেককে ১০ কেজি চিনা বাদাম ১০ কেজি ডিএপি ৫ কেজি এমওপি সার এবং ১০ জনকৃষকের প্রত্যেককে ১ কেজি ৫০০ গ্রাম সূর্যমুখী বীজ ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme