প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর: ৫ আগষ্ট ২০২৪ সালের এই দিনে স্বৈরাচার সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হলে সেই দিনটিকে স্মরণ করে টাঙ্গাইলের ভূঞাপুরে বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫আগস্ট) দিনব্যাপী ভূঞাপুর চক্ষু হাসপাতারে প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম-এর উদ্যোগে ও প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম এর প্রেসিডেন্ট ড. এম.এ মুহিত এর সৌজনে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। ভূঞাপুর চক্ষু হাসপাতাল এতে সার্বিক সহযোগিতা প্রদান করে।
এসময় চিকিৎসা সেবা প্রদান করেন প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোমিনুল ইসলাম (রবিন) ও অপ্টোমেট্রিস্ট চিকিৎসক আইয়ুব আলী খান।
সকাল ৯টা থেকে শুরু করে বিকেল ৩ টা পর্যন্ত সেবা প্রদান করা হয়েছে। এসময় ১৫০ জন রোগীকে বিনামূল্যে কম্পিউটার রাইজস্ট চেকআপসহ সেবা প্রদান করা হয়। হতদরিদ্র রোগীদেরকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। পরে ৩জন রোগীকে স্বপ্লখরচে চোখের ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়।