সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

ভূঞাপুরে বয়ষ্ক শিক্ষার্থীদের কোরআন শরীফ প্রদান

  • আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ১২৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : ভূঞাপুরে বয়স্ক নারী শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ প্রদান করা হয়েছে। উপজেলার কষ্টাপাড়া আলিম মাদ্রাসা, কষ্টাপাড়া ইসলামী পাঠাগার ও কষ্টাপাড়া নৈশ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হাজী মর্ত্তুজ আলীর প্রথম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে পাঠাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মরহুম মর্ত্তুজ আলী ১৯৪১ সালের ১ সেপ্টেম্বর উপজেলার কষ্টাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষকতার পাশাপাশি উপজেলায় প্রচুর স্কুল, মাদ্রাসা, মসজিদ স্থাপন করছেন। গত বছর ১৭ নভেম্বর ৭৮ বছর বয়সে মারা যান।

রোববার (১৭ নভেম্বর) সকালে মাদ্রাসা হল রুমে মরহুমের জন্য দোয়া খায়ের করে কুরআন হাতে নেয়া ১২ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে কুরআন শরীফ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মাওলানা ওয়ারেছ আনসারীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা,

কষ্টাপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সাত্তার, সদস্য আবুল কালাম আজাদ, কষ্টাপাড়া ইসলামী পাঠাগার সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, নৈশ মাদ্রাসার সম্পাদক মো. শহীদুল ইসলাম, শিক্ষক মিন্টু মিঞাসহ, মাদ্রাসার অন্যান্য শিক্ষক মন্ডলী।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme