মো: আব্দুর রহীম মিঞা: টাঙ্গাইলের ভূঞাপুরে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহীদদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পৃথকভাবে কর্মসূচি পালন করে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূঞাপুর-গোপালপুরের মাননীয় সংসদ সদস্য এড আব্দুস সামাল পিন্টু বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তার মো: মাহবুব হাসান সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি এড গোলাম মোস্তফা, উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মো: রাজিব হোসাইন, সাধারণ সম্পাদক মো” সেলিমুজ্জামান তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাব্বির রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডর মো: চাঁদ মিয়া,মুক্তিযোদ্ধা সহকারি কমান্ডার ফরমান আলী শেখ, কৃষি কর্মকর্তা মো: মোখলেছুর রহমান, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
এছাড়া দিবসটি উপলক্ষে মসজিদে দোয়া মাহফিল, এতিমখানা ও হাসপাতালে উন্নত খাবার বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হয়।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ভূঞাপুরবাসী গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ। এর আগে স্থানীয় জাতীয় সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু ৭১ শহিদ বীর মুক্তিযোদ্ধা আব্দস কদ্দুস এর কবর জিয়ারত করেন। পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলে দিনব্যাপী কর্মসূচি শুরু করা হয়।