সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে যমুনা নদী ভাঙনে গ্রামবাসীদের রক্ষা ও বাঁধের দাবিতে মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৭৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর: ভূঞাপুরে যমুনা নদীতে অব্যাহতভাবে ভাঙনে গ্রামবাসীদের রক্ষার জন্য বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি. কষ্টাপাড়া ও ভালকুটিয়াসহ বিভিন্ন গ্রাম ভাঙনের হাত থেকে রক্ষার জন্য প্রশাসনকে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার জন্য আহ্বান জানান বক্তরা।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শহিদুজ্জামান,

মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, পৌরসভার প্যানেল মেয়র আব্দুছ সাত্তার, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবলু, নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, সুজনের সহসভাপতি শাহআলম প্রামানিক, সাধারন সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সুজনের সাংগঠনিক সম্পাদক হালিমুর রশিদ রিপন, পৌর সুজনের সম্পাদক আব্দুল করিম, পৌরসভার কাউন্সিলর জাহিদ আকন্দ, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, স্থানীয় প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম, সম্পাদক রেজওয়ানুল ইসলাম, অনলাইন সংগঠন আলোকিত ইবরাহীম খাঁর ভূঞাপুর গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভান প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme