সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ দোকানপাট উচ্ছেদ-অর্থদন্ড

  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৯৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরে যৌথ ভাবে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশ সোমবার (৭ এপ্রিল) বিশেষ অভিযান পরিচালনা করে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এবং ক্যাপটেন সালমান ও থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিমের সহযোগিতায় অভিযানে ভূঞাপুর – তারাকান্দি – ভূঞাপুর – যমুনা সেতু আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধ ভাবে গড়ে তোলা দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। দীর্ঘ দিন যাবৎ ভূঞাপুর – তারাকান্দী ও ভূঞাপুর – যমুনা সেতু সড়কের দুই পাশে যত্রতত্র দোকানপাট নির্মাণ করে রাস্তা দখল এবং যানজটের সৃষ্টি করছে।

এছাড়া প্রকাশ্যে ধুমপানের অভিযোগে উপজেলার অলোয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজা মিয়াকে ১ হাজার ও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে দুলাল ড্রাইভারকে ২ হাজারসহ ৪৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়। স্থানীয় মহির উদ্দিন জানান, সড়কের দুই পাশে যত্রতত্র দোকানপাট করার ফলে চলাচলে বিঘœ ঘটছে। সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম বলেন, মানুষ ও যানবাহন চলাচলে বিঘœ ঘটছে। দোকান মালিকদের বারবার নোটিশ প্রদান করা সত্বেও তারা দোকান সরিয়ে না নেয়ায় এ অভিযান চালানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন বলেন, জনগনের দাবির প্রেক্ষিতে এবং সরকারি জায়গা দখল করে অবৈধ দোকানপাট তৈরী ও জেলা সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, যা চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme