সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

ভূঞাপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া

  • আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্নার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভূঞাপুর ইব্রাহিম খা সরকারি কলেজ, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গোবিন্দাসি উচ্চ বিদ্যালয়, ভারই উচ্চ বিদ্যালয়, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিলের মাধ্যমে শহীদদের আত্নার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “এ ধরনের দুর্ঘটনা জাতিকে গভীর শোকের মধ্যে ফেলেদেয়। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ কামরুজ্জামান সরকার জানান, এ ব্যাপারে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থীদের ও কর্মচারিদের নিয়ে শহীদদের আত্নার শান্তি কামনায় ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।
বিশেষ দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানানো হয়।
এছাড়া ভূঞাপুরের বিভিন্ন সরকারি, বেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু আবদুল্লাহ খান জানান, সরকারি নির্দেশ মোতাবেক দিবসটি যথাযথভাবে পালন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme