সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন অগ্নিদগ্ধ

  • আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯৪৪ বার দেখা হয়েছে।
tangail-pratidin

খায়রুল খন্দকার,ভূঞাপুর: ভূঞাপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন । বুধবার (১২ই  ফ্রেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ডে একটি চা স্টলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আধা ঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার একাব্বর হোসেন জানান, ভূঞাপুর বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটি চা স্টলের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এসময় পাশে রাখা সিএনজি চালিত অটোরিকশার আরো একটি সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে চা স্টলের দোকানদারসহ তিনজন অগ্নিদগ্ধ হয়।

অগ্নিদগ্ধরা হলেন, ভূঞাপুর পৌর এলাকার ছাব্বিশা গ্রামের কালু শেখের ছেলে আব্দুল গফুর (৪০), গোপালপুর উপজেলার নলীন গ্রামের গোপাল চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস (৩০) , ঘাটাইল উপজেলার পাচঁটিকড়ি গ্রামের আব্দুল হাকিমের ছেলে শুকুর (৩৫) ও ভূঞাপুর উপজেলার মাদারিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে রুবেন হোসেন (৫৪)।

স্থানীয়রা অগ্নিদগ্ধদের উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অগ্নিদগ্ধদের অবস্থা আশংকাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme