সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে সুজন-এর প্রতিষ্ঠা বার্ষিক পালিত

  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৮৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ শ্লোগানে ভূঞাপুরে সুশাসনের জন্য নাগরিক-সুজন এর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এই উপলক্ষ্যে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে পৌর বাজারস্থ মজিদ মেনশনের তৃতীয়তলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও কেক কাটা হয়।

আলোচনার শুরুতে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দূর্ঘটনা ও বুলবুলের তান্ডবে নিহত ও হতাহতের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সুজনের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সুজনের উপজেলা শাখার সহ-সভাপতি শাহআলম প্রামানিক, আব্দুর রশিদ,

সম্পাদক সন্তোষ কুমার দত্ত, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার বাবু, পৌরসভার কাউন্সিলর খন্দকার শরিফুল আলম সোহেল, দূর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সম্পাদক মিজানুর রহমান, পৌর সুজনের সভাপতি আব্দুস ছালাম, সম্পাদক আব্দুল করিম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme