সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে সুলতান সালাউদ্দিন টুকু’র ত্রাণ বিতরণ

  • আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে অসহায় হতদরিদ্র ও বন্যার্ত ৬’শ ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপি’র কেন্দ্রীয় কমিটি ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপি উপজেলার অর্জুনা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের কুঠিবয়ড়া, শশুয়া, রামাইল, বাসুদেবকোল, ভদ্রশিমুল, ও নিকলাপাড়াসহ বিভিন্ন এলাকায় তিনি এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু, যুগ্ম সম্পাদক ও নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন মন্ডল, ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি খায়রুল কমিশনার ও সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস প্রমুখ। আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme