সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত

  • আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর: ভূঞাপুরে যাত্রীবাহী বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত মহিলাসহ দুইজন নিহত হয়েছেন। রোববার দুপুরে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার গারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত লিয়াকত আলী খান (৫৫) উপজেলার অজুর্না ইউনিয়নের জগৎপুরা গ্রামের বাসিন্দা ও অজ্ঞাত এক মহিলার পরিচয় এখনও পাওয়া যায়নি।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সখিপুর থেকে ছেড়ে আসা গোপালপুরের পাথালিয়ার ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদগামী যাত্রীবাহী বাসের সাথে নলীন থেকে আসা ভূঞাপুরগামী অটোরিকশাটি ভূঞাপুর-তারাকান্দি সড়কের গারাবাড়ি রাইস মিল সংলগ্ন এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় অটোরিকশায় থাকা অজ্ঞাত মহিলাসহ দুইজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়াও অটোরিকশা চালক শাহিন গুরুতর আহত হয়। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই মো. লিটন বলেন, ‘নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। এঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme