সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুর উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী, লড়াই হবে বিএনপিসহ ৪ জনের

  • আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১২৩৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ভূঞাপুর: ৬ষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ ও একজন বিএনপি সমর্থিতসহ মোট ৬ জন প্রার্থী মনোয়ন দাখিল করেন এবং যাচাই-বাচাই শেষে সবারই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত জেলা রিটার্নিং কর্মকর্তা।

প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম বিদ্যুত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, টাঙ্গাইল জেলা শ্রমিকলীগ নেতা আব্দুল লতিফ, ঠিকাদার ফিরোজ চৌধুরী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গোবিন্দাসী ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিকালে এদের মধ্যে থেকে একজন প্রার্থী তার মনোনয়নন প্রত্যাহার করেছেন। তিনি হলেন- টাঙ্গাইল জেলা শ্রমিকলীগ নেতা মো. আব্দুল লতিফ। বিকাল সাড়ে ৪ টার দিকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরের নির্দেশনায় উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে যান বলে জানান।

এদিকে, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরজু, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী খান ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়য়ারম্যান আলিফনুর মিনি, সাবেক ভাইস চেয়ারম্যান মোছা: হোসনে আরা বেবী, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন খানম ও আওয়ামী লীগ সমর্থিত মঞ্জুয়ারা বেগম।

১৯৭৪ সালের ৭ আগস্ট গোপালপুর থেকে বিচ্ছিন্ন হয়ে ভূঞাপুর স্বতন্ত্র থানার মর্যাদা লাভ করে। পরে ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ১৯৮৩ সালের ২৪ মার্চ ভূঞাপুরকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। সর্বশেষ তথ্যমতে, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৫১২ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩২৭ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৮৩ হাজার ১৮৫ জন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme