সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুর থানার ওসি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৮৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুর থানায় মামলা না নেয়ায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওহাব মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন অবসর প্রাপ্ত পুলিশ পরিদর্শক (আরআই) মো. আক্তারুজ্জামান খান। গতকাল রবিবার সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে আক্তারুজ্জামান অভিযোগ করেন, থানার ওসি ওহাব মিয়া মামলা না নিয়ে উল্টো তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৫ নভেম্বর রাতে তার বাড়িতে চুরি হয়। এসময় তার ঘর থেকে ৩০ ভরি স্বর্ণ, নগদ এক লাখ টাকা ও একটি মোবাইল ফোন চুরি হয়। পরে তিনি ভূঞাপুর থানায় চুরির বিষয়টি অবহিত করলে থানার ইন্সপেক্টর (তদন্ত) এজেডএম তৌফিক এলাহি ও এসআই ফাহিমসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওইদিন রাতেই তিনি উপজেলার শিয়ালকোল গ্রামের রাজ্জাক খান ও তার ছেলে আবির খানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পরদিন ২৬ নভেম্বর বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. ওহাব মিয়া ও এসআই ফাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মামলা না করার জন্য তাকে (আক্তারুজ্জামান) চাপ প্রয়োগ করেন। ওইদিনই সন্ধ্যায় পুনরায় তাকে থানায় ডেকে নিয়ে বিভিন্ন হুমকি দেন এবং মামলা করলে তার ক্ষতি হবে বলেও জানিয়ে দেন ওসি ওহাব মিয়া।

এছাড়া গত ১০ ডিসেম্বর ওসি ওহাব মিয়ার নির্দেশে একটি শালিশ বৈঠকের আয়োজন করা হয় এবং তাকে এসআই মেহেদীর নেতৃত্বে পুলিশ বাহিনী দিয়ে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করা হয় বলেও সংবাদ সম্মেলনে জানান আক্তারুজ্জামান।

পরবর্তীতে তিনি টাঙ্গাইল আদালতে আরজি পেশ করলে আদালত ২৪ ঘন্টার মধ্যে মামলা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ প্রদান করেন। পরে ১১ ডিসেম্বর মামলা রেকর্ড করা হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার না করায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme