সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুর নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৮৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : ভূঞাপুরে নাহার বেগম (৪৫) নামে এক নারী ইয়াবা ব্যবসায়ীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম ভূঞাপুর মাস্টারপাড়া এলাকার একটি মুরগি খামারের কাছ থেকে নাহার বেগম (৪৫) নামে এক নারী ব্যবসায়ীকে ১০০ পিছ ইয়াবাসহ আটক করা হয়।

সে টাঙ্গাইল সদর উপজেলার বামনহাটা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাবাদে সে পুলিশকে জানায় দীর্ঘ দিন যাবৎ রংপুর ও কুড়িগ্রাম থেকে ইয়াবা এনে ভূঞাপুরসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছে।

অপর দিকে একই রাতে অভিযান চালিয়ে উপজেলার পাটিতাপাড়া গ্রামের কদ্দুছের বাড়ির পুকুর পাড় থেকে আরো দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ পুড়িয়া হেরোইন পাওয়া যায়।

আটককৃতরা হলো উপজেলার মাটিকাটা গ্রামের আঃ বারেকের ছেলে আনোয়ার হোসেন (৩০) ও একই গ্রামের ফজল হকের ছেলে শহিদুল ইসলাম (২৫) । তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়।

ভূঞাপুর থানার কর্মকর্তা ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, এরা দীর্ঘ দিন যাবৎ ভূঞাপুরের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। আনোয়ার ও শহিদুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।সম্প্রতি এরা জেল থেকে জামিনে বের হয়ে আবারো মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme