সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুর যমুনা নদী থেকে ২৬টি বোয়াল ধরেছে স্থানীয়রা

  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৭৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : ভূঞাপুরে যমুনা নদীতে ১৫-২০ কেজি ওজনের ২৬ টি বোয়াল মাছ ধরেছে স্থানীয়রা।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার কালিপুর এলাকায় মাছ ধরার সময় স্থানীয়দের জালে এই বোয়াল মাছ গুলো ধরা পরে। তারা কাঁধে করে মাছগুলো বাড়িতে নিয়ে আসে।

সকালে বড় আকারের এতো গুলো বোয়াল মাছ আসার খবর ছড়িয়ে পড়লে তা এক নজর দেখার জন্য মানুষের ভিড় জমে যায়।

ইদানিং বড় আকারের মাছ সব সময় পাওয়া যায় না। মাছ গুলো দেখে অনেকেই দরদাম করতে থাকেন। কিন্তু মাছ গুলো বিক্রি না করে ভাগ বাটোয়ার করে নেওয়া হয়।

খানুরবাড়ী গ্রামের জয়েন আলী জানান,অনেক দিন ধরেই মৎস্য শিকার করে আসছেন। শুক্রবার দিবাগত রাতে আমরা ১৭ জন লোক শখের বশে যমুনা নদীর কালিপুর গ্রামে আষাঢ়ে বোয়াল ধরার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে নদীতে ওঁত পেতে থাকি। পরে কয়েক ঘন্টার ব্যবধানে একে একে ২৬ টি বোয়াল মাছ ধরতে সক্ষম হই।

মাছ ব্যবসায়ী নির্মল হাওলাদার জানান, মাঝেমধ্যে যমুনা নদীতে বড় বড় বোয়াল মাছ ধরা পড়ছে। তবে এত বড় এবং এতগুলো বোয়াল মাছ কমই ধরা পড়ে।

উৎসুক জনতার একজন আনোয়ার জানান, সাধারণত দুই-তিন কেজি ওজনের অনেক বোয়ালই দেখা যায়। এত বড় এবং এতো গুলো একত্রে এইগুলো বোয়াল মাছ দেখে তিনি বেশ অবাক হয়েছেন।

উপজেলা মৎস্য অফিসার ডঃ মোঃ হাফিজুর রহমান জানান, আমরা মাছে ভাতে বাঙালি। এতো গুলো বোয়াল মাছ ধরার খবর টা খুবই আনন্দদায়ক । বাংলাদেশ মৎস্য অধিদপ্তর থেকে বিভিন্ন নদ নদীর মাছ সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় পর্যাপ্ত মাছ ধরা পড়ছে। যমুনায় একসাথে এতগুলো মাছ ধরা পড়ায় জনগণ খুব খুশি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme