সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুর রেল ক্রসিংয়ের অরক্ষিত গেট পরিদর্শন করলেন ইউএনও

  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে রেল ক্রসিংয়ের অরক্ষিত গেট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। মঙ্গলবার উপজেলার গুরুত্বপূর্ণ অরক্ষিত রেল ক্রসিং পরিদর্শনকালে তিনি গেটের বর্তমান অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং স্থানীয়দের ঝুঁকিপূর্ণ পারাপারের বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
ডেপাকান্দি রেল ক্রসিং-এ গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান দেখতে পান যানবাহন, পথচারী, স্কুল পড়ুয়া ছেলে-মেয়েরা অরিক্ষত রেলগেট পার হওয়ার অপেক্ষায় আছেন, এমন সময তিনি তাদের সাথে কথা বলেন এবং নিজে দাড়িয়ে থেকে তাদেকে রেলক্রসিং পার করে দেন। তখন তিনি বলেন অরক্ষিত রেল ক্রসিং জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেন।
এ সময় স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গেটটি অরক্ষিত অবস্থায় রয়েছে। ট্রেন আসা-যাওয়ার সময় কোনো সংকেত বা গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ,অটো, ভ্যান, সিএনজিসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এই ক্রসিং পারাপার করছেন।
তবে ভূঞাপুর উপজেলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে জানা যায়, ভূঞাপুর উপজেলায় এর্ং সরিষাবাড়ী উপজেলার তারাকান্দা পর্যন্ত লেভেল ক্রসিং গেট রয়েছে ১২টি। এর মধ্যে জনসাধারণের চব্বিশ ঘন্টা পারাপারে যে অরক্ষিত রেল ক্রসিং রয়েছে সেগুলো তাদের তালিকায় নেই বলে জানান। বিশেষ করে বিরামদী, বাহাদির পর, ঢেপাকান্দি, আগতেরিল্ল্যা এরকম জনগুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গেট ম্যান নাই। যার কারণে প্রতিনিয়ত ট্রেন দূর্ঘনা ঘটছে। সম্প্রতি রেল গেট অরক্ষিত থাকায় আগতেরিল্ল্যা ট্রেন দুর্ঘটনা ঘটে ২জন ভ্যানযাত্রী নিহত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান অরক্ষিত রেল ক্রসিং পরিদর্শন করে বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে অরক্ষিত রেল ক্রসিংগুলোতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme