সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুর শেহাব উদ্দিন ডিগ্রী কলেজে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম! নিয়োগ বাতিল

  • আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ১৭৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের শেহাব উদ্দিন ডিগ্রী কলেজ এর বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান ও গ্রন্থাগারিক নিয়োগ পরীক্ষা কলেজের সভাপতি টাংগাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামানের পুত্র খন্দকার মশিউজ্জামান রোমেল এর হস্তক্ষেপে নিয়ম বহির্ভূত ভাবে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোঃ শামসুল আলম জানান গত ২ সেপ্টেম্বর সোমবার নিয়োগ পরীক্ষা নিয়ম তান্ত্রিকভাবে প্রতিষ্ঠানে না হয়ে, নিয়ম বহির্ভূতভাবে কলেজের সভাপতি খন্দকার মশিউজ্জামান রুমেল এর হস্তক্ষেপে তার বাসায় অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক তাহেরুল ইসলাম তোতা জানায়, খন্দকার মশিউজ্জামান রোমেল, শেহাব উদ্দিন ডিগ্রী কলেজের সভাপতি হলেও তিনি কখনো কলেজে এসে কলেজের কোন খোঁজ খবর নেননা এবং উক্ত নিয়োগ পরীক্ষায় দুর্নীতির আশ্রয় নিয়ে নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষা নিয়েছেন বলে জানায়।

বিষয়টি নিয়ে কলেজের শিক্ষার্থী এবং এলাকার লোক জনের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।ফলে মঙ্গলবার বিকেলে কলেজের অধ্যক্ষ মোঃ শামসুল আলম লিখিত ভাবে রেজুলেশন করে পরীক্ষা বাতিল বলে ঘোষণা দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme