সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূয়াপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৪৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিনের প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে সেনাবাহিনী শীতবস্ত্র বিতরণ করেছে। শনিবার উপজেলার চর পাথাইলকান্দি এলাকায় ১৯ পদাতিক ডিভিশনের ৯৮ কম্পোজিট ব্রিগেড যমুনা সেনানিবাসের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও দরিদ্র ও সুবিধাবঞ্চিত ১০ জন শিশুদের মধ্যেও শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় ৯৮ কম্পোজিট ব্রিগেডের স্টাফ অফিসার মেজর নাজমুস সালেহীন সৌরভ, যমুনা সেনাবিবাসের অন্যান্য সামরিক কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় ২০০ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

সেনাবাহিনীর সদস্যরা বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের সেনাসদস্যরা। ভবিষ্যতে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরণের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme