সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভোট জালিয়াতির অভিযোগে টাঙ্গাইলে বিএনপির মানববন্ধন

  • আপডেট : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ভোট কারচুপি, জালভোট ও কেন্দ্র দখলের অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে নির্বাচনের ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি জানান নেতাকর্মীরা।

এ সময় তারা বলেন, ৩০ তারিখের পৌরনির্বাচনে ব্যাপক জাল ভোট, কারচুপি ও কেন্দ্র দখলের মধ্যদিয়ে বিএনপির প্রার্থী মাহমুদুল হক সানুকে পরাজিত করা হয়। সে কারণে পূনঃনির্বাচন দেয়া প্রয়োজন।

মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন বিএনপির মেয়র পদপ্রার্থী মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ নেতাকর্মীরা।

এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও তাঁতী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme