সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভোট দিতে এসে কেন্দ্রেই কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা জিয়া’

  • আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২১ বার দেখা হয়েছে।

মো: পারভেজ সরকার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে ভোট দিতে এসে কেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আম্বিয়া খাতুন নামের এক গৃহবধূ। এই দিনে জন্ম নেওয়া শিশুটির নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় বইছে উৎসবের আমেজ।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রসূতি মা ও নবজাতককে দেখতে যান এবং তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান। 

এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালেক পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসক আম্বিয়া খাতুনের হাতে শিশুটির একটি বাঁধাই করা জন্মসনদ তুলে দেন, যেখানে নাম রাখা হয়েছে ‘খালেদা’। এছাড়া সদ্যোজাত শিশুর যত্নের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে সন্তান প্রসব করেন আম্বিয়া খাতুন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে শিশুটির নাম রাখেন ‘বেগম খালেদা জিয়া’। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme