সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরের বেরীবাইদ ইউনিয়নে নির্বাচন উপলক্ষে কর্মী সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৫৩১ বার দেখা হয়েছে।

আঃ হামিদ মধুপুর ঃ টাঙ্গাইলের মধুপুরে ৩ নং বেরীবাইদ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী জুলহাস উদ্দিনকে বিজয়ী করতে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে মাগন্তীনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে (টার্গেট বাজার) এ কর্মীসভার আয়োজন করে বেরীবাইদ ইউনিয়ন আওয়ামী লীগ।
উক্ত কর্মী সভায় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আঃ মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. ছরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, সহ -সভাপতি খন্দকার আ. গফুর মন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাদিকুল ইসলাম সাদিক, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পিউ ফিলোমিনা ম্রং, উপজেলা আওয়ামীলীগের সদস্য যষ্ঠিনা নকরেক প্রমুখ। অনুষ্ঠান সন্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামছুল আরেফিন শরিফ। কর্মীসভায় বক্তারা নৌকার প্রার্থী জুলহাস উদ্দিনকে বিজয়ী করার জন্য নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme